ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দোহারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা

ঢাকার দোহারে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সভাকক্ষে সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় মানবদেহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকারক দিক ও নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন, দোহার প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, রাইপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দামসহ উপজেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যরা। 

ads
ads
ads

Our Facebook Page

↑